মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হাঁসের রক্ত মেখে হাসপাতালে ভর্তি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়ের শহর কসবা গ্রামের জমি সংক্রান্তের জের দরে, হাঁস জবাই করে রক্ত মেখে নাটক সাজিয়ে আলেয়া বেগম নামের এক মহিলাকে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনা ঘটে রবিবার দুপুর ১২ ঘটিকার দিকে অলি উল্যা মিঝি বাড়িতে । তেওয়ারীগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার কহিনুর বেগমের নেতৃত্বে এ নাটক সাজানো হয়।

হোসেন আহম্মেদ জানান, আমার দখলীয় ১৮ শতাংশ ভূমি জোর পূর্বক দখল-বেদল চেষ্ঠা করে সৈয়দ আহম্মেদ, ইসমাইল, লিটন এই ৩ জনকে আসামী করে গত ১৬ এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করি। যাহার মিছ মামলা নং ২৬০/১৭ ।
আদালতের আদেশে গত রবিবার ভূমি অফিসের তসিলদার সরোজমিনে তদন্ত করে চলে যাওয়ার পরে আমার বড় ভাইয়ে স্ত্রী আলেয়া বেগম ভাতিজি সহ জগড়া-বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে এতে মহিলা মেম্বাররের নেতৃত্বে মোস্তাক আহম্মেদ এলাকা বাসির সম্মুখে আমার ভাবিকে বাঁশের চটি দিয়ে আগাত করে পরে হাঁসের বাচ্ছা জবাই করে আলেয়া বেগমের মাথা রক্ত ঢেলে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে প্রেরন করার হুমকী প্রধান করেন মোস্তাক আহম্মেদ।

এ বিষয়ে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি আহত আলেয়া বেগমের মেয়ে হালিমা জানান তসিলদার তদন্ত করে চলে যাওয়ার সময় পিছন থেকে মনি বেগম লোহার রড দিয়ে আমার মায়ের মাথায় আগাত করে এতে আমার মায়ের আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে । পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করি।

এ বিষয়ে মুঠোফোনের মাধ্যমে কহিনুর মেম্বার জানান, যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেন তারা বিগত দিনে আমাকে ভোট দেয় নাই।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫-০৬-২০১৭ইং/ অর্থ