মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Muktijoddhar Kantho ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার একটি বাড়ি থেকে মামুন হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। মামুন টাঙ্গাইলের গোপালপুর থানার বাইকাইল তালুকদার পাড়া এলাকার মৃত মহিউদ্দিন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার হাসান আলীর বাড়িতে সপরিবারে ভাড়া থাকতো মামুন। গত ৬-৭ দিন আগে তার স্ত্রী মুক্তার সঙ্গে মামুনের ঝগড়া হয়। এক পর্যায়ে দুই সন্তান নিয়ে তার স্ত্রী রাগ করে বাসা থেকে চলে যান। এরপর মামুন একাই ওই বাসায় থাকতেন।

শুক্রবার দুপুরে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়ারা ভেতরে ঢুকে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে গালায় ফাঁস দেওয়া অবস্থায় মামুনের মরদেহ ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহত মামুনের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মামুন ওই এলাকায় বিভিন্ন গার্মেন্টসে কন্ট্রাকে কাজ করতো।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৬জুন২০১৭ইং/নোমান