মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘মানবতাবিরোধী সরকারের পক্ষেই এটা সম্ভব’

Muktijoddhar Kantho ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাজনৈতিক রিপোর্ট :

দেশের তিন পার্বত্য জেলায় পাহাড় ধসের সময় বিদেশ সফরে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, ‘হায় প্রধানমন্ত্রী! কী বিচিত্র এই দেশ। আপনি আনন্দ ভ্রমণে আজকে ইউরোপে অবস্থান করছেন। আর আপনার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির লোক, পাহাড় বিধবস্ত হয়ে যারা বেঁচে আছেন তারা হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না। ‘

এসময় তিনি আরো বলেন, ‘হাসপাতালে বিদ্যুৎ নাই, আলো নাই, আজকে তারা ধুকে ধুকে মরছে। আর আপনি সেখানে (সুইডেন) অবস্থান করছেন। ‘

বর্তমান সরকারকে মানবতাবিরোধী সরকার আখ্যায়িত করে রিজভী বলেন, ‘এই সরকার গণবিরোধী সরকার, মানববিরোধী সরকার। মানবতাবিরোধী সরকার থাকলেই কেবলমাত্র এটা সম্ভব হয়। আজকে দেশের মধ্যে এত বড় বিপর্যয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রধানমন্ত্রী থাকতে পারতেন না। ‘

বিএনপির কারাবন্দি ভাইস চেয়ারম্যান রবকতউল্লাহ বুলুর মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ‘বরকতউল্লাহ বুলু মুক্তি পরিষদ। ‘ সংগঠনটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরমান হোসেন আরমান এবং বিএনপির আমিনুল ইসলাম।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৬জুন২০১৭ইং/নোমান