রাজশাহীতে বিপণীবিতানে কেনাকাটার ধুম
পাপন সরকার শুভ্র, রাজশাহী ।।
রাজশাহীতে ভিড় এড়াতে রমজানের শুরুতেই বিপণীবিতান গুলোতে কেনাকাটা করছেন অনেক ক্রেতা। তবে এখন পুরোদমে বেচাকেনা শুরু হচ্ছে বলে মনে করেন বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, পোশাকের দাম বেশি।
রমজানে রাজশাহী নগরীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। আরডিএ ও নিউ মার্কেটে ঈদে
সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে বাহারি রং আর নানা ডিজাইনের বৈচিত্র্যে ছেয়ে গেছে পোশাকে।
আধুনিকতার ছোঁয়া আর গুণে মানে ভাল হওয়ায় প্রতি বছরের মতো এবারও নারীদের পছন্দের তালিকার শীর্ষে সুতি ও সিল্কের তৈরি শাড়ি, থ্রি-পিস, ফ্রগ আর ছেলেদের পছন্দ শার্ট, প্যান্ট ও বাহারি রঙয়ের পাঞ্জাবি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-০৬-২০১৭ইং/ অর্থ