মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গণ মাধ্যমের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে : আমীর খসরু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮১ বার পঠিত ২ মিনিটের পাঠ

নিজস্ব প্রতিবেদক ।।

বাদপত্র তথা গণ মাধ্যমের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ভোটের অধিকারর প্রতিষ্ঠা করতে হবে। কেননা গণতন্ত্র ও স্বাধীন সংবাদ মাধ্যম একে অপরের পরিপোরক। গণতন্ত্র থাকলেই কেবল সংবাদ পত্র স্বাধীনভাবে দায়ীত্ব পালন করতে পারবে। গতকাল সংবাদ পত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি ও এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা আজিজুল হাই সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপির নির্বাহি কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোঃ রহমতুল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দীন আহমেদ বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ডঃ কাজী মনিরুজ্জামান জাতীয় গণতান্ত্রিক মঞ্চের সভাপতি ইসমাইল তালুকদার খোকন বাংলাদেশ জাতীয় মানবাধিকার আন্দোলনের মহাসচিব অধ্যাপক আ স ম মোস্তফা কামাল জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর আলম বিএনপি নেতা হাফিজুর রহমান কবীর ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খান।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-০৬-২০১৭ইং/ অর্থ