মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মহিলা যাত্রীর সাথে অশালীন আচরণ করায় জিআরপি এএসআই বরখাস্ত

মুক্তিযোদ্ধার কন্ঠ ১১৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। 

সাদা পোষাকে গিয়ে ট্রেনে নারী যাত্রীর ব্যাগ তল্লাশী ও অশালিন আচরণের অভিযোগে রেলওয়ে পুলিশের (জিআরপি) রাজশাহী থানার এএসআই নজরুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ সুপার মৌখিকভাবে তাকে বরখাস্তের আদেশ দিয়েছেন। সোমবার তার কাছে বরখাস্তের চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন জিআরপির রাজশাহী থানার ওসি আকবর আলী।

অভিযোগের বরাদ দিয়ে ওসি আকবর আলী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক ছাত্রী পাবনার চাটমোহর যাওয়ার জন্য পদ্মা এক্সপ্রেসের ছ বগিতে উঠেন। ট্রেন ছাড়াও বেশ আগ মুহুর্তে রোববার বিকেল পৌনে ৪টার দিকে ওই বগিতে গিয়ে সাদা পোষাকে গিয়ে ওই যাত্রীর ব্যাগ তল্লাশী করে। এসময় ওই যাত্রীর সঙ্গে অশালিন আচরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই নারী যাত্রীর বড় ভাই থানায় এসে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক তদন্ত করে সত্যতা পাওয়া যায়।

ওসি বলেন, মহিলা পুলিশ ছাড়া কোন নারীর ব্যাগ তল্লাশীর নিয়ম নেয়। আর সাদা পোষাকে গিয়ে কোন যাত্রীর ব্যাগ তল্লাশী করারও নিয়ম নেয়। সে ক্ষেত্রে তিনি দুইটি অপরাধ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে যাত্রীর সঙ্গে অশালিন আচরণ করার অভিযোগও উঠেছে বলেন ওসি আকবর আলী।

হয়রানির শিকার ওই নারী যাত্রীর ভাই জানান, সাদা পোষকে দিয়ে ব্যাগ তল্লাশী করতে চাইলে তার পরিচয় জানতে যাওয়া
হয়। সে রেল পুলিশ পরিচয় দিয়ে ব্যাগ থেকে সমস্ত কাপড় ফেলে দেয়। এসময় প্রতিবাদ করায় তার বোনের সঙ্গে অশালিন আচরণ করে। খবর পেয়ে তিনি সেখানে গেলে তার (ভাই) সঙ্গেও খারাপ আচরণ করে এএসআই নজরুল ইসলাম।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-০৬-২০১৭ইং/ অর্থ