মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ছয় মাস পর রাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি : বির্তকিত নেতাদেরও স্থান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭১ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

ছয় মাস পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ঠাঁই পেয়েছেন অনেক বিতর্কিত নেতারাও। যাদের কেউ কেউ ছাত্রদলও করতেন, কেউ কেউ মামলার আসামিও রয়েছেন।
রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগ এ অনুমোদন দেয়। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার। বিষয়টি নিশ্চিত করেছেন
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ১৫১ সদ্যের কমিটিতে সহ-সভাপতি পদে ৪২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১০ জন, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন সম্পাদক পদে ৩২ জন ও উপ-সম্পাদক পদে ৩২ জন, সহ-সম্পাদক পদে ১৩ জন এবং সদস্য হিসেবে ১২ জনকে পদ দেয়া হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন,  ছাত্রলীগকে শক্তিশালী করতেই পুণার্ঙ্গ কমিটি দেয়া হয়েছে।’ পুর্ণাঙ্গ কমিটিতে পদপ্রাপ্তদের অনেকের বিরুদ্ধেই রয়েছে অভিযোগ। সহ- সভাপতি পদে মাহফুজুর রহমান এহসানের বিরুদ্ধে ছাত্রদল করার অভিযোগ ও মামলা রয়েছে। আবু খায়ের মোস্তফা রিনেট ছাত্রদল থেকে আসা। রবিউল আউয়াল মিল্টন বহিস্কৃত এবং সাংবাদিক মারধরের অভিযোগ রয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে
সাইফ ইবনে করিম রুপমের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। সাংগঠনিক সম্পাদক পদে মুশফিক তাহমিদ তন্ময়ও বহিস্কৃত।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৫ তম সম্মেলনের পর ১১ ডিসেম্বর ১৩ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। শীগগিরই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা থাকলেও ছয় মাস পর পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন হলো।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-০৬-২০১৭ইং/ অর্থ