উম্মাহ এইড ইউকে’র- সুনামগঞ্জে হতদরিদ্র পরিবারে ঈদ সামগ্রী
আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জে উম্মাহ এইড ইউকের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। সুনামগঞ্জ প্রেসক্লাবে হতদরিদ্র প্রায় একশো পরিবারে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়।
১৬জুন এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ, উম্মাহ এইড ইউকের প্রতিনিধি জহিরুল ইসলাম জহির ও আতাউল হক, অধ্যাপক মুহিবুর রহমান শিবলু, শুয়াইবুর রহমান, সামছুল ইসলাম সেবুল, ওলী আহমদ ছায়েদ, লায়েছ আহমদ, দিলোয়ার হোসেন, শাহ কামাল সাজু, শরীফ আহমদ প্রমূখ।
এভাবে উম্মাহ এইড ইউকে দেশে ও বিদেশে হতদরিদ্রদের সহায়তা ছাড়াও সমাজ উন্নয়নের কাজে সহযোগিতা করে যাচ্ছে বলে জানা গেছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-০৬-২০১৭ইং/ অর্থ