মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় তিন দিন ব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

Muktijoddhar Kantho ৭৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :

মঙ্গলবার বগুড়া মালতিনগরের তহুরুন নেছা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিডাব্লিউসিসিআই) এর আয়োজনে গ্রামীণ আলো সংস্থা বগুড়া এর সহযোগিতায় মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন তহুরুন নেছা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সাধারন সম্পাদিকা মাহমুদা হাকিম, যুগ্ম সাধারন সম্পাদিকা আঞ্জুমান আরা বেগম, কার্যনির্বাহী সদস্য নূরদিয়া জাহান মিতা, গ্রামীণ আলো সংস্থার সভাপতি মনোয়ারা বেগম, নির্বাহী পরিচালক ফেরদৌসী বেগম, আল্লাহর দান বুটিক সেন্টারের আজমিআরা বেগম, প্রথমা বুটিক সেন্টারের রিক্তা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণ আলো এইচআরএন্ড এ্যাডমিন অফিসার আবুল কালাম আজাদ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নয়নের জন্য ক্ষুদ্র নারী উদ্দ্যেক্তাদের এগিয়ে আসতে হবে। তাদের উৎপাদিত পন্য সামগ্রী বাজারজাত করণের জন্য সরকারী বেসরকারী সংস্থা বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। তিন দিন ব্যাপী এ মেলায় আপনাদের উৎপাদিত পন্য সমূহ বিক্রি করে ভাল মুনাফা অর্জন করবেন বলে আশা করছি। এছাড়াও তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ গ্রহন করে আত্মনির্ভরশীল হিবেবে গড়ে উঠার আহবান জানান।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২০জুন২০১৭ইং/নোমান