মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানীর বিরুদ্ধে বিজিবির মামলা দায়ের

Muktijoddhar Kantho ৭৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবি ভারত থেকে চুনাপাথর চোরাচালানের অভিযোগে বুধবার রাতে এক চোরাকারবারী ও চাঁদাআদায়কারীর বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছে। মামলায় অভিযুক্ত আসামীর নাম, নজরুল ইসলাম।’ সে তাহিরপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী জঙ্গলবাড়ি লামাকাঁটার লতিফ মিয়া ওরফে লতুর ছেলে।

বিজিবি ও মামলার সুত্রে জানা গেছে, বিজিবির তাহিরপুরের বীরেন্দ্রনগর কোম্পানী হেডকোয়ার্টারের দায়িত্বপূর্ণ এলাকা লামাকাঁটা গ্রাম পার্শ্ববর্তী ছড়া দিয়ে মঙ্গলবার রাতে ট্রলার বোঝাই করে সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে চুনাপাথর নিয়ে আসার পথে চারাগাঁও বিওপির টবিজিবির টহল দল ট্রলারটি আটক করে। এ সময় লামাকাঁটার নজরুল ও তার সহযোগীরা ট্রলার থেকে ঝাঁপদিয়ে পানিতে পড়ে সাতড়িয়ে পালিয়ে যায়। পরে বিজিবি ট্রলার সহ প্রায় ৪ মেট্রিক ট্রন( ১০০ ঘনফুট) চোরাই চুনাপাথর জব্দ করে।’

অভিযোগ রয়েছে ,চলতি বোরো মৌসুমে ফসলহানির পর জেলার তাহিরপুরের বীরেন্দ্রনগর সীমান্তের জঙ্গলবাড়ির লামাকাঁটার রন্দুছড়ার বাংলাদেশ অংশে কয়েক শতাধিক হতদরিদ্র শ্রমিক মরাপাথর ও ভেসে আসা বাংলা কয়লা উওোলন করে তা বিক্রির টাকায় গত কয়েকমাস ধরেই জীবকা নির্বাহ করে আসছিলো।’

এদিকে ট্রলার বোঝাই অবৈধ চুনাপাথর আটকের ব্যাপারে-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার দুলাল হোসেন বাদী হয়ে নজরুলসহ অজ্ঞাত নামা কয়েক জনকে আসামী করে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন।’

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বুধবার রাত সোয়া ৮টার দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১জুন২০১৭ইং/নোমান