মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্দ্যোগে বস্ত্র বিতরন

Muktijoddhar Kantho ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, বগুড়া (গাবতলী) প্রতিনিধি :

বগুড়ার পীরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির উদ্দ্যোগে বস্ত্র বিতরন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মুহাঃ আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৈয়দ আহম্মদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মুনজুরে আলম রাসেল, রামেশ্বরপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, কাগইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু আছাদ, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, দপ্তর সম্পাদক হারুনার রশিদ, নির্বাহী সদস্য মতিয়ুর রহমান মতি, সরধনকুটি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক হুমায়ন কবীর, আ’লীগ নেতা ডাঃ শাহাদত হোসেন, আতাউর রহমান প্রমূখ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১জুন২০১৭ইং/নোমান