মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৫ জুন থেকে পণ্য আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া  স্থলবন্দর দিয়ে ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ভারত ও বাংলাদেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন, ২৫থেকে ৩০ জুন পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে পুনরায় এ বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১-০৬-২০১৭ইং/ অর্থ