ছাতকে ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার সম্পন্ন
আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ):
ছাতকে ইসলামী ব্যাংকের উদ্যোগে মাহে রমজানের তাক্ওয়া অর্জনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখা প্রধান মো. ফরিদ আহমদ। ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ছাতক শাখা প্রধান মো. দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ মাইজবাড়ি আল্ হেরা জামেয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ। ব্যাংকের অফিসার ইমাম হোসেনের পরিচালনায় ও সাইফুল ইসলামের ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক এক্সপোর্ট-ইম্পোর্ট এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমেদ সাখাওয়াত চৌধুরী সেলিম, ছাতক পাথর ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ। এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ি হাজি সূরুজ মিয়া, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ, সালেহ আহমদ, আব্দুল মতিন, লিলু মিয়া, মিছবাহ আহমদ, নিজাম উদ্দিন, রহমত আলী, কামাল উদ্দিন, মুজিবুর রহমান, খয়ের আলম, নজরুল আলম তালুকদার, শাহজাহান মিয়া, শুয়েব আহমদ, শুকুর আলী, মুক্তার হোসেন, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, প্রমূখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১-০৬-২০১৭ইং/ অর্থ