ঈশ্বরগঞ্জ পাবলিক স্কুলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জ পাবলিক স্কুল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে।
বুধবার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসান হাবীব জেবিন ইনোস্যান্ট চাইল্ড স্কুলের পরিচালক আমজাদ হোসেন সোহেল এবিসি চাইল্ড স্কুলের পরিচালক শামীম জায়গার্দীর ঈশ্বরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক নাসের হাসান মাসুম কবি নজরুল পাঠাগারের পরিচালক মোশাররফ হোসেন রতন বহ্মপুত্র সাংস্কৃতিক সংসদের পরিচালক আব্দুল্লাহ আল মাসু ঈশ্বরগঞ্জ পাবলিক স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন শামীম যুব নেতা রফিকুল ইসলাম হান্নান, নুরুল হক, আফজাল হোসেন হলুদ,জাকির হোসেন নয়ন, কামাল হোসেন, মশিউর রহমান উজ্জল প্রমূখ।
এ সময় স্কুলের পরিচালক সাংবাদিক আজিজুল হাই সোহাগ আগত অতিথিদের অভ্যর্থনা জানান এবং ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতঞ্জতা জানান।
এরপর দেশ জাতি ও বিদ্যালয়ের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২২-০৬-২০১৭ইং/ অর্থ