ডিমলায় যুবলীগ-এর ইফ্তার ও আলোচনা সভা
জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
২২ শে জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডিমলা উপজেলা শাখার আয়োজনে সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টুর সঞ্চালনায়, যুবলীগ সভাপতি শৈলেন চন্দ্র রায়ের সভাপতিত্বে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নীলফামারী জেলা সভাপতি এ্যাড: রমেন্দ্রনাথ বর্দ্ধন বাপ্পি, সাধারন সম্পাদক শাহিন মাহমদ, যুগ্ন সাধারন সম্পাদক জাফর সাদিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নীলফামারী পরিষদ সদস্য মোঃ ফেরদৌস পারভেজ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাবু উত্তম কুমার রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার, আলমগীর কবির প্রমুখ।
এছাড়াও ১০ ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউনিয়ন সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩-০৬-২০১৭ইং/ অর্থ