মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডিমলায় নিষিদ্ধ কারেন্ট জাল অবাদে বিক্রয় হচ্ছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর সহ গয়াবাড়ী, বালাপাড়া, ঝুনাগাছ চাপানী এসকল হাট বাজারে র্নিবিঘেœ সরকার নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে। একটি সুবিধাবাধী ব্যবসায়ী চক্র নৈশ কোচে ঢাকা এবং সৈয়দপুর হতে অটোবাইকে এসব কারেন্ট জাল ডিমলা বাজারে এতে খুচরা এবং পাইকারী বিক্রি করছেন। এসব জাল বিক্রেতার বিরুদ্ধে অভিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে তীর্ব্র দেশিও মাছের সংকট হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি জানান আমরা খুব শিগ্রই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি।

গত বছর ডিমলা বাজারে কয়েক জন দোকানদারের কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হলেও তাদের এজাল বিক্রির অভ্যাস পরিবর্তন হয়নি।

এসব জাল বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩-০৬-২০১৭ইং/ অর্থ