ভিন্ন স্বাদে রসমেলার ইফতার
পাপন সরকার শুভ্র, রাজশাহী :
সারাদিন রোজা রাখার পর।ইফতারে নতুন কিছু হলে মন্দ হয় না। তাই তো রোজাদারদের পছন্দের কথা মাথায় রেখে বাহারি স্বাদের ইফতারের আয়োজন করেছে।রস মেলা মিষ্টান্ন ভান্ডার। রস মেলায় মিষ্টির পাশাপাশি ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছেন তারা। রস মেলায় ইফতারের বিভিন্ন আইটেমের মধ্যে জায়গা করে নিয়েছে, মাঠা, স্পেশাল জিলেপি ও দই। রস মেলায় মাঠা প্রতি লিটার ১শ টাকা, স্পেশাল রেশমী ১শ ২০ টাকা ও টক, মিষ্টি ও স্পেশান দই ১শ ২০ টাকা থেকে শুরু ১শ ৬০ টাকা দরে।
রস মেলায় ইফতার ও মিষ্টি কিনতে আসা সেলিনা জানায়, রস মেলার ইফতার ও মিষ্টি খুব ভালো লাগে। পরিবারের সবার পছন্দ রস মেলার মিষ্টি। তাই মিষ্টি বা ইফতার কিনলেই এখানে আসি।
এদিকে রস মেলায় মাঠা ও দই কিনতে আসা জুলি আক্তার জানায়, রস মেলার মাঠা ও দই অনেক ভালোলাগে। তারা সাধারণত ইফতারের পরে মাঠা ও রাতে দই খেয়ে থাকেন। তাছাড়া রস মেলা ইফতারের আইটেমগুলো বেশ ভাল।
রস মেলার স্বত্তাধিকারী ইন্দ্রজিৎ ঘোষ জানায়, বরাবরের মতই এবারো মিষ্টির পাশাপাশি আমরা ইফতারের আয়োজন করেছি। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে মাঠা, স্পেশাল জিলেপি ও দই এর ব্যবস্থা করা হয়েছে। রস মেলায় মাঠার ক্রেতাই বেশি। এখানকার মাঠা স্পেশাল ও স্বাদে অনেক ভালো তাই ক্রেতারা ইফতারে রস মেলার মাঠা বেশি খেয়ে থাকেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩–জুন–২০১৭ইং/নোমান