মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

Muktijoddhar Kantho ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া:  বগুড়ার শেরপুর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার মহিপুর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. সোহেল রানা জানান, ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩জুন২০১৭ইং/নোমান