গাবতলী সদর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে গম বিতরণ
আল আমিন মন্ডল,গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলী সদর ইউনিয়নে মহান ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে জনপ্রতি ১৩ কেজি করে গম বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার তরফসরতাজ সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্ষে আনুষ্ঠানিকভাবে গম বিতরণের উদ্বোধন করেন গাবতলী সদর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আলমগীর হোসাইন খান। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী লুৎফুন নাহার, ইউপি সচিব এনামুল হক, ইউপি সদস্য শামিমা আক্তার নারগিছ, মাজেদা বেগম, শেফালী বেগম, আবু বক্কর সিদ্দিক রাজু, আশরাফ আলী, সাইদুর রহমান শিবলু, আমজাদ হোসেন, মকবুল হাসেন, আনোয়ার হোসেন, বেল্লাল হোসেন, আঃ মজিদ, সায়েদুজ্জামান প্রমূখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫–জুন–২০১৭ইং/নোমান