সবার সাথে ইফতার করতে পেরে আমি ধন্য : আইমন্ত্রী আনিসুল হক
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে ইফতার করেছেন আইমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার সন্ধ্যায় শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত ধন্য মনে করছি। তারপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, তাঁর পিতা অ্যাডভোকেট সিরাজুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর জন্য দোয়া চান।উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মো. আবুল কাশেম ভূইয়া, মো: মনির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মুরাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান মন্ত্রীর একান্ত সচিব রাশেদুল কায়সার জীবন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান ভূইয়া প্রমুখ।
পরে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ৪টি প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। এবং ইফতারের পরে আওয়ামীলীগের এক নেতাকর্মী জামাল মিয়ার মৃতদেহ দেখতে সেইখানে যান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৪–জুন–২০১৭ইং/নোমান