মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালীর স্থানীয় এমপি’র শাড়ী লুঙ্গী ও নগদ অর্থ বিতরন

Muktijoddhar Kantho ৮০ বার পঠিত ১ মিনিটের পাঠ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালীতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডলের ব্যাক্তিগত তহবিল থেকে ঈদ উপলক্ষে বেলকুচি-চৌহালী উপজেলার ১৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় দলীয় নেতাকর্মী ও সাধারন জনগনের মাঝে প্রায় দুই কোটি নগদ টাকা ও শাড়ী লুঙ্গী বিতরন করেছে।

শনিবার বিকেলে বেলকুচি কলেজ মাঠে শাড়ী লুঙ্গী ও নগদ টাকা বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি-চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মন্ডল গ্রুপের এমডি আব্দুল মমিন মন্ডল. উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিক, ফরিদ আহম্মেদ, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী খাঁন প্রমুখ।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৪জুন২০১৭ইং/নোমান