আখাউড়ায় পানিতে ডুবে ১৬ বৎসরের এক কিশোরের মৃত্যু
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে আশরাফুল (১৬) নামে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে বারোটার দিকে পৌর শহরের তারাগন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আশরাফুল তারাগণ গ্রামের জুরু মিয়ার ছেলে। সে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে ছাত্র ।
জানা যায়, আশরাফুল দুপুরে তারাগন মাজার সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। পুকুরে সাতার কাটার এক পর্যায়ে সে পানিতে ডুব দেয়। প্রায় আধঘন্টা অনেক খোজাখুজির পর তার দেহ পানিতে ভেসে উঠলে পুকুরে গোসলরত অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০৭-২০১৭ইং/ অর্থ