মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ছাতকে নারী নির্যাতন মামলা এক মাসেও রেকর্ড হয়নি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ২ মিনিটের পাঠ

আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ): 

ছাতকে নারী নির্যাতনের অভিযোগ দায়েরের একমাস পরও মামলা রেকর্ড করেনি পুলিশ। অভিযোগ দায়েরের পর থেকে বাদিনী পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।

জানা যায়, গত ২৮মে’ গোবিন্দঞ্জ-সৈদেরগাঁও ইউপির গোবিন্দনগর গ্রামের আনছার আলীর স্ত্রী শিপা বেগম সুনামগঞ্জ আইনি সহায়তা কেন্দ্রে একটি অভিযোগ দায়েরের পর তার দেবর আরব আলীর পুত্র আশরাফ আলীর নেতৃত্বে গত ৩০মে’ শিপা বেগমের উপর হামলা ও তাকে বসত ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের প্রচেষ্ঠা চালায়। এসময় শিপা বেগমের শোর-চিৎকারে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনার পর শিপা বেগম বাদি হয়ে আশরাফ আলীসহ ৪জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ার পরও রহস্যজনক কারনে থানায় মামলা রেকর্ড করা হয়নি। পরে ১৮জুন শিপা বেগম সুনামগঞ্জ পুলিশ সূপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গোবিনগঞ্জ বাজারে বটেরখালের পাড়ে ১শতক বাজার ভিট রকম সরকারি ভূমি ১৯৯৭সালে পিতা আরব আলীর কাছ থেকে পুত্র আনসার আলী পজেশন ক্রয় করেন। এরপর থেকে ২০০৮সাল পর্যন্ত এখানে ব্যবসা করে আসছে। একপর্যায়ে তার সহোদর আশরাফ আলী দোকান জবরদখল করে স্ত্রী শিপা বেগমকে ব্যাপক মারধোর করলে সে গুরুতর আহত হয়।

এব্যাপারে এসআই সৈয়দ আব্দুল মান্নান ঘটনাস্থল তদন্তের কথা স্বীকার করে জানান, এটা তাদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই হামলার ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-০৭-২০১৭ইং/ অর্থ