মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ): 

ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে চরমহল্লা ইউপির ছনুয়া গ্রামে।

জানা যায়, গত ২৪জুন সন্ধ্যায় শিশুদের খেলায় কথাকাটাকাটির জের ধরে ছনুয়া গ্রামের আবুল কালামের নেতৃত্বে ৮/১০জন দূর্বৃত্ত ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে আজম আলীর স্ত্রী বেগমের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় তার বসত ঘর ভাংচুর ও লুঠপাট করা হয়। দূর্বৃত্তরা তাকে টানা-হেঁচড়া করে পরনের কাপড়, ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানিসহ ঘরের স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ১লাখ ৩০হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।

ক্যাপশন- ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে বেগম নামের মহিলাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।

এব্যাপারে বেগম বাদি হয়ে ১০জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা দায়েরের পর থেকে আসামিদের অব্যাহত প্রাণ নাশের হুমকিতে বাদি পরিবার নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডোটকম/০১-০৭-২০১৭ইং/ অর্থ