মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাবতলীতে স্কুল ছাত্র আল আমিন নিহতের ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭১ বার পঠিত ২ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি:

বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে স্কুল ছাত্র আল আমিন (১৫) নিহতের ঘটনায় গত ১লা জুলাই শনিবার বিকেল ৩.৩০মিনিটে নিহত আল আমিনের বাবা আমজাদ হোসেন মন্ডল(৫০)পিতা-মৃত মগরেব আলী বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আসামীরা হলো হবিবর রহমান প্রাং(৭০), আব্দুল হামিদ প্রাং(৫০), আবু বক্কর (বাক্কা) (৪২), হায়দার আলী ফকির (৪৫), ইয়াকুব আলী(৬৫), আব্দুল মান্নান(৪০), আমিনুল ইসলাম পিন্টু(২৯), আলম প্রাং (৪০), আব্দুল মান্নান প্রাং (৫১), শহিদুল ইসলাম (৩৮), জাব্বার (৫৫), ফারুক (৩০), বাবলু প্রাং(৫০), আজাহার আলী প্রাং(৬৫), আব্দুল মোমিন (৪০), জাহাঙ্গীর আলম প্রাং(৩৫), মুকুল প্রাং(৪১), আজিজার রহমান প্রাং(৫৮), চাঁন মিয়া(৫০), মেহেদেী হাসান (২০), বাচ্চু প্রাং (৫৫), রেজওয়ান (১৯) ও শামীম (২০) উল্লিখিত আসামীগণ ছোট ইটালীর বাসিন্দা, মামলা নং ০১, মামলার আইও বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহেল রানা। গতকাল রোববার বিকেলে বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম ও গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০৭-২০১৭ইং/ অর্থ