মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাগবাড়ী মহিলা কলেজে নবীন বরণ ও শিক্ষা উপকরণ বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া গাবতলী উপজেলাধীনস্থ বাগবাড়ী মহিলা কলেজে ২০১৭-১৮ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের উদ্বোধনী ক্লাস, নবীন বরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ ২রা জুলাই রোববার সকাল ১১ঘটিকার সময় কলেজ হলরুমে অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে, জান্নাতুল মাওয়া কেয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচি শুরু হয়। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল করিম, তিনি বলেন মা’ই হচ্ছে শিশুকালের বেস্ট টিচার, তোমরা একদিন মা হবে সেজন্য তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে হবে। প্রভাষক আতাউর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রভাষক হারুনুর রশিদ, অভিভাবক বকুল মিয়া, দ্বাদশ শ্রেণির ছাত্রী হোসনেয়ারা, নবীন ছাত্রী জান্নাতী। নবীন ছাত্রীদের ফুলদিয়ে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণির ছাত্রীরা। অধ্যক্ষ ২০১৭-১৮ ইং শিক্ষা বর্ষের নবীন ছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ বই ও ড্রেস তুলে দেন। সেসময় উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল মোত্তালিব, রয়েল ইসলাম, জীবন নাহার, আব্দুল্লাহ আল মামুন, উম্মে কুলছুম, মহিদুল ইসলাম, জিন্নাত আলী, অফিস সহকারী রেজিয়া, লতা, আরও উপস্থিত ছিলেন ফাত্তাহ, শাহাদৎ , ফেরদৌসি,নুর আলম, চাঁন মিয়া, আবু বকর।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-০৭-২০১৭ইং/ অর্থ