নীলফামারীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
রাশেদুল ইসলাম আপেল, নীলফামারী জেলাঃ
নীলফামারীর পলাশবাড়ি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পলাশবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়ার একটি বাঁশঝাড় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক জানান, মৃতদেহটি বেশ কয়েক দিন আগের। দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা মৃতদেহটির সন্ধান পান। পরে বিষয়টি পুলিশকে জানায় তারা।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আখতার জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা
হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চরছে। তবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত যুবককে হত্যা করে মৃতদেহ রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৭-০৩-২০১৭ইং/ অর্থ