মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

ঈদের তৃতীয় – চতুর্থ  দিনেও বিনোদন কেন্দ্রগুলিতে ভিড় ছিলো চোখে পড়ার মত।  পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজশাহী মহানগরীর বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের পদচারণায়।মুখরিত হয়ে উঠে নগরীর বিনোদন কেন্দ্রগুলো। প্রত্যেকটি বিনোদন কেন্দ্রেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

শুধু রাজশাহী মহানগরী নয় দর্শনাথীরা আসছেন রাজশাহীর আশেপাশের অঞ্চল থেকেও। নঁওগা, চাপাই, নাটোর সহ বেশ কিছু এলাকার মানুষজন আসছে পিকআপসহ ছোট বড় নসিমন-করিমন আবার অনেকে আসছে ট্রাকে করে। এতে ঝুঁকি
থাকলে ও তারা বলছেন বছরের একটি দিন তারা জীবনের বাজি রেখেও আনন্দ করতে আসছেন এইভাবে। রাজশাহী মহানগরবাসী মেতে উঠেছে আনন্দ- উৎসবে। শুধু তাই নয় ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদের দিনে ও আজকেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্ত ব্যবস্থা। দুপুরের পর থেকেই নগরীর বিনোদন কেন্দ্রগুলো  দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।

বর্তমান সময়ে রাজশাহী মহানগরীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পদ্মা নদীর পাড়, পদ্মা গার্ডেন, লালন শাহ পার্ক, সীমান্তে নোঙ্গর, সীমান্তে অবকাশ, রাজশাহী চিড়িয়াখানা, সিমলা পার্ক, টি বাঁধ, পদ্মার চর এবং জিয়া শিশু পার্ক ও
জিএম গার্ডেনে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পদ্মার পাড় থেকে যতদুর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। মানুষের পদচারণায় ধুধু পদ্মার চর যেন অন্য এক সৌন্দয্যের লীলাভুমিতে পরিণত হয়।

ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য দিনের তুলনায় বেচাকেনা কয়েকগুন বেড়ে গেছে। বেচাকেনা বেশি হওয়ায় লাভও ভাল হওয়ার আশা করছেন তারা। এর আগে সোমবার সকালের বিভিন্ন সময়ে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামায আদায় করেন। ঈদের নামাযের জামাতকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। যেকোন
অপ্রিতীকর ঘটনা এড়াতে পুলিশি টহল ছিল চোখে পড়ার মত।

তার আগে মুসলমানরা পবিত্র রমজান মাসে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৭-২০১৭ইং/ অর্থ