মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তাহিরপুরে কালী মূতি ভাংচুর

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে শ্রী শ্রী কালি মন্দিরের দরজা ভেঙে মন্দিরে প্রবেশ করে মন্দিরের সকল মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা

মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনদা পুরকায়স্থ বলেন, রোববার সন্ধায় মন্দিরের পাশে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে গিয়ে দেখে মন্দিরের তালা ভাঙ্গা। তখন ছোট বাচ্চারা আমাকে ঘটনাটি জানালে আমি সাথে সাথে মন্দিরে গিয়ে দেখি মন্দিরের সবগুলো মূর্তি ভাঙ্গা

চিকসা গ্রামের বাসিন্দা রাজিব পুরকায়স্থ জানান, মূর্তি ভাঙ্গার বিষয়টি আমি জানতে পেরে তাৎক্ষণিক তাহিরপুর থানায় অবহিত করিঘটনার পরপরই মন্দির পরিদর্শনে যান সিনিয়র সহকারি পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) কানন কুমার দেবনাথ, তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহীনুর তালুকদার প্রমুখ

উপজেলা পূজা উদ্যাপন পরিষদ আহ্বায়ক সুভাষ পুরকায়স্থ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, যারা মূর্তি ভাঙ্গার সাথে জড়িত, প্রশাসন তাদের খুব দ্রুত আইনের আওতায় আনবে এটাই প্রত্যাশা

বাংলাদেশ মানবাধিকার কমিশন তাহিরপুর শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মূর্তি ভাঙ্গার বিষয়টি খুবই দুঃখজনক। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই

সিনিয়র সহকারি পুলিশ সুপার কানন কুমার দেবনাথ বলেন, ঘটনাটি রহস্যজনক। এখনো বুঝা যাচ্ছে না ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে। আমরা চেষ্টা করছি মূর্তি ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৭-২০১৭ইং/ অর্থ