ছাতকে প্রবাসির বাসার কেয়ারটেকার ধর্ষনের অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
ছাতকে প্রবাসির বাসার কেয়ারটেকার মহিলা ধর্ষণ ও লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ উঠেছে। রোববার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির সুহিতপুর গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুহিতপুর গ্রামের লন্ডন প্রবাসি মনাফ মিয়ার বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করছে জগন্নাথপুরের ঈশাখপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী নাজমা আক্তার নাজমীন (৩০)। এসুবাদে স্থানীয় কতিপয় অসাধু লোক তাকে অসামাজিকতায় লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন সকাল সাড়ে ১১টায় নাজমা আক্তার প্রবাসির পাঠানো ১লক্ষ টাকা গোবিন্দগঞ্জ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি ফেরেন। এসময় নাজমা বেগমকে কতিপয় লোক লাি ত করে। পরে স্থানীয় লোকজন এসে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেন। এব্যাপারে নাজমা আক্তার নাজমিন ও তার সহোদর অব্দুল খালিক জানান, কতিপয় লোক দীর্ঘদিন থেকে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। এব্যাপারে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগের কর্তব্যরত ডাক্তার নাম প্রকাশ না করার শর্তে সোমবার সকালে জানান, রোববার বেলা ২টায় ওসিসি বিভাগে নাজমা নামের এক মহিলা ভর্তি হয়েছে। তবে এখনো তার পরিক্ষা-নিরীক্ষা চলছে বলে জানান তিনি। এব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, এঘটনাটি ধর্ষণ কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রোববার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তদন্তের স্বার্থে কিছু বলতে পারছেন না বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৭-২০১৭ইং/ অর্থ