রাজশাহীতে দু গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত ৫
পাপন সরকার শুভ্র, রাজশাহী :
রাজশাহী নগরের রায়পাড়া এলাকায় আমের গাছে ঢিল মারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫জন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকলেকলেজ হাসাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরের রাজপাড়া থানার রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রায়পাড়া রেলক্রসিং এলাকার আক্তার আলীর ছেলে নুর আলম (৩০)। তার বাম পায়ের হাঁটুর নিচে শর্ট গানের গুলির চিহ্ন আছে। এ পক্ষের তারিক (৩০) নামে আরো একজন আহত হয়েছেন। অপরপক্ষের আহত হলেন আব্দুলআলিম সবুজ (২২)। তিনি পূর্ব রায়পাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে ও ঢাকা মীরপুর বাংলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গলায় কাস্তের কোপের জখম আছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজনরা জানান যে, আব্দুল আলিম সবুজের বাড়িতে একটি আমের গাছ আছে। ওই গাছে একটি আম ধরে আছে। সোমবার নুর আলমের বাড়ির এক শিশু ওই আমে ঢিল ছোঁড়ে। এ ঘটনায় সোমবারই দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার দুপুরে ওই ঘটনার জের ধরে আব্দুল আলিম সবুজের লোকজন তারিককে মারপিট করে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় আব্দুল আলিম সবুজের বন্ধু একই এলাকার রাকিব শর্টগানের গুলি করে ছোড়ে। গুলিতে নুর আলমের বাম পায়ের হাঁটুর নিচে জখম হয়। পরে নুর আলমের লোকজন ধারালো অস্ত্র নিয়ে আব্দুল আলিম সবুজের উপরে হামলা করে। হামলাকারিরা ধারালো কাস্তে দিয়ে সবুজের গলায় কোপ দিলে গুরুতর আহত হন।
তবে কয়েকটি সূত্র দাবি করেছে মাদকের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। গুলি ছুড়েছে ওই এলাকার রাকিব নামের এক ব্যক্তি। তিনি পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছে, স্থানীয় এক যুবলীগ নেতার নেতৃত্বে প্রথমে হামলার ঘটনা ঘটে। এরপর শুরু হয় সংঘর্ষ। এসময় প্রতিপক্ষের রাকিব নামের এক ব্যক্তি কয়েক রাউন্ড গুলি করে।
সন্ধ্যায় রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জালাল জানান, নুর আলমের পায়ে আঘাত গুলির চিহ্ন বলে মনে হচ্ছে। এছাড়াও আহত সবুজের অবস্থাও বেশ আশঙ্কাজনক।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, সংবাদ পেয়ে এলাকায় পুলিশে পাঠানো হয়েছে। পরিস্থিত এখন শান্ত আছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪–জুলাই–২০১৭ইং/নোমান