মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডিমলায় জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীসহ গ্রেফতার ৯

Muktijoddhar Kantho ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পুলিশের একাধিক দল মিলে সারাসী অভিযান চালিয়ে শিবিরের ৫ নেতা-কর্মীসহ অন্যান্য মামলার আসামীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

রাত ১২ টার পর (৫ জুলাই) বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে গভীর রাত হইতে ভোর রাত পর্যন্ত সারাসী অভিযান চালিয়ে আসামীদের নিজ বাড়ী ও সমজিদে ফজরের নামাজ আদায়রত অপেক্ষামান থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন জামায়াতের আমির ডালিয়া গ্রামের মৃত কবীর উদ্দিনের পুত্র কাজী হাবিবুর রহমান, একই গ্রামের মৃত আনছার আলীর পুত্র সিদ্দিকুর রহমান, বুড়িরহাট বাজারের মৃত আমির উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম, নাউতারা পশ্চিম পাড়া গ্রামের গোলাম মোস্তফার পুত্র আব্দুল মোমিন এবং ঠাকুরগঞ্জ গ্রামের খলিলুর রহমানের পুত্র জাহেদ আলী।

অপর দিকে একই রাতে অভিযান চালিয়ে উপজেলার জোড়জিগা বাজারের মৃত খচু মামুদের পুত্র মোঃ অলিয়ার রহমান কে সি.আর-২৮৭/১৭ মামলায়, গয়াবাড়ী ইউনিয়নের মাস্টার পাড়ার আব্দুল আজিজের পুত্র আব্দুল কাদের কে মাদক মামলায়, কালিগঞ্জ গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র মোঃ আব্দুল কালাম কে ১৫১ ধারায় ও বাবুরহাট ঝাকুয়াপাড়া গ্রামের মৃত শরবেস খাঁর পুত্র মোঃ রওশন হাবিব খাঁ কে জি.আর ৩৫/১৭ মামলায় গ্রেফতার করে।

ডিমলা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মোয়াজ্জেম হোসেন এই প্রতিবেদক কে বলেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা সহ বিভিন্ন ধরনের অপরাধ করার আশঙ্কায় তাদের কে গ্রেফতার করা হয়েছে এবং ডিমলা উপজেলায় পুলিশি অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে নীলফামারী জেলা জেল হাজতে প্রেরণ করা হয়।