মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় এক নারী মাদক ব্যবসায়ী আটক

Muktijoddhar Kantho ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালেকা খাতুন (৪২) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। আজ বুধবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় তার বসত ঘর থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মালেকা বেগম ওই গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর গ্রামের মাদক ব্যবসায়ী ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।

এসময় এ সময় তার বসত ঘরের বালিশের নিচ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী মলেহা খাতুনকে আটক করা হয়েছে। ইব্রাহিম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তিনি জানান, মালেকা বেগম ও তার স্বামী ইব্রাহিম চিহ্নিত মাদক কারবারী।

উল্লেখ্য, গত ৫ মে উত্তর ইউনিয়নের আজমপুর মাদরাসা মাঠে মাদক ও জঙ্গীবিরোধী সভায় আইনমন্ত্রী এড. আনিসুল হকের নিকট ওই ইউনিয়নের প্রায় ২ শ মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী মাদক সেবন ও বিক্রি না করার অঙ্গীকার করে আত্মসমপর্ণ করে। ওই তালিকায় মালেকা খাতুন ও ইব্রাহিম মিয়ার নাম রয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫জুলাই২০১৭ইং/নোমান