মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরি অপহরণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে কুপিয়ে জখম

Muktijoddhar Kantho ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :

ছাতকে রাতের অন্ধকারে ঘর থেকে কিশোরি অপহরণে বাঁধা দেয়ায় দূর্বৃত্তদের হামলায় মা-মেয়ে গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ইউপির লুভিয়া গ্রামের মৃত সূরুজ আলীর মেয়ে লাভলী বেগম (১৪)কে মঙ্গলবার রাতে অপহরণ করার অপচেষ্ঠা চালায় কতিপয় দূর্বৃত্ত। এসময় তার মা- টুনু বেগম (৪০) বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দু’জনকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

সিলেট ওসমানী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, দু’জনের অবস্থা আশংকাজনক।

এব্যাপারে ইউপি সদস্য লাল মিয়া জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে লূভিয়া গ্রামবাসি স্থানীয় বনগাঁও গ্রামের আলিম উদ্দিনের পুত্র জুবেল মিয়া (১৭) নামের একযুবককে আটক করে।

এব্যাপারে ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবদুল হেকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মা-মেয়ের উপর সন্ত্রাসী হামলা অমানবিক। তিনি জড়িতদের আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জুবেল মিয়াকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনানূগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও তিনি জানান।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫জুলাই২০১৭ইং/নোমান