গাবতলীর পল্লীতে চোরের ছুরিঘাতে দিনমজুর জখম
আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলী বালিয়াদিঘী পল্লীতে গরু চোর’কে আটক করতে গিয়ে চোরের ধারালো ছুরিঘাতে দিনমজুর তুহিন সরকার (২৫) গুরুত্বর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে গতমঙ্গলবার রাঁতে বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা পূর্বপাড়া গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, তল্লাতলা গ্রামের আব্দুল সরকারের পুত্র দিনমজুর ভটভটী চালক তুহিন সরকার প্রতিদিনের মত গতমঙ্গলবার দিবাগত রাঁতে নিজ শয়নঘরে ঘুমিয়ে পড়ে। রাঁত অনুমানিক ১০টা ৩০মিনিটের সময় হঠাৎ ঘুম থেকে জেগে উটে অঙ্গিনার ভিতরে একজন লোককে দাড়িয়ে থাকতে দেখতে পায়। টসলাইটের আলোয় একই গ্রামের আশরাফুল দাড়িয়ে ছিল বলে দিনমজুর তুহিন চোর চোর করে চিৎকার করতে থাকে। এরপর গরুচোর মনে করে আশরাফুলকে আটকের চেষ্টা করলে সেখানে তুহিন ও আশরাফুলের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক সময় আশরাফুল ধারালো ছুরি দিয়ে তুহিনের মাথায় জখম করা হয়েছে বলে আহত তুহিন জানান।
এ সময় তুহিনের চিৎকারে গ্রামবাসী ছুটে আসছে সে পালিয়ে যায়। এলাকাবাসী আহত তুহিন’কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেড়িকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত তুহিন হাসপাতালে সাংবাদিককে জানান, ঐদিন রাঁতে একই গ্রামের হোলা প্রাং পুত্র আশরাফুল গরু চুরী ও অসৎ উদ্যোশে বাড়ীর ভিতরে ঢুকে আমাকে ছুরি আঘাত করে গুরুত্বর ভাবে জখম করে পালিয়ে যায়। উল্লেখ্য য়ে, ইতিপূবের্ও দিনমজুর তুহিনের বাড়ী থেকে একাধীক বার গরুচুরীর ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে বালিয়াদিঘী ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব জানান, এ বিষয়টি আমি শুনেছি। তবে আমার বরাবরে কেউ লেখিত অভিযোগ করেনি। তবে অভিযুক্ত ব্যক্তি হিসেবে আশরাফুলের নাম আমাকেও জানানো হয়েছে।
ইউপি সদস্য মতিয়ার রহমান বাবলা জানান, বিষয়টি আমাকে জানানো হলে আমি সমাধানের চেষ্টা করছি।
বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহেল রানা জানান, বিষয়টি আমার জানা ছিল না। তবে অভিযোগ পেলে অব্যশই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬–জুলাই–২০১৭ইং/নোমান