মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীর দুর্গাপুরে তিন জঙ্গি আটক

Muktijoddhar Kantho ৭১ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী :

বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কিন্তু আটককৃতদের নিয়ে ভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে।

পুলিশ বলছে, আটককৃতরা নব্য জেএমবির সদস্য। কিন্তু পরিবার দাবি করছে, তারা কেউ জেএমবির সদস্য নয়। পুলিশ আরো দাবি করেছে, আটককৃতদের কাছ থেকে জিহাদী বই ও ছুরি পাওয়া গেছে। তারা হলেন, জকৃষ্ণপুর গ্রামের ইসা থান্দারের ছেলে ও চেতনার মোড়ে অবস্থিত মসজিদের মোয়াজ্জেম আসলাম উদ্দিন (৪০), একই গ্রামের জোয়াদ আলীর ছেলে মুদি ব্যবসায়ী বাবু হোসেন (৩০) ও খোদাবক্সের ছেলে ভ্যান চালক মোহাম্মাদ আলী (৩০)। এঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরীর নেতৃত্বে দুর্গাপুর থানা পুলিশ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে অভিযান চালায়। এসময় বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের থানায় আনা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচর্জ (ওসি) রুহুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তারা নতুন করে জেএমবিতে যোগ দেয়। তাদের কাছ থেকে জিহাদী বই ও ছুরি পাওয়া গেছে। তবে আটককৃতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এদের কেউ জেএমবি সদস্য নয়। তবে তারা নিয়মিত নামাজ আদায় করতেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭জুলাই২০১৭ইং/নোমান