মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নীলফামারীতে জামায়াত নেতা ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪০

Muktijoddhar Kantho ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাশেদুল ইসলাম আপেল, নীলফামারী প্রতিনিধি :

বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক জামায়াতের ৭জন নেতাকর্মী সহ ৪০ জন আসামীকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ। জেলার বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক এ সব আসামীকে গ্রেফতার করে। জিআর,সিআর ও বিভিন্ন মামলার গ্রেফতারকৃতদের মধ্যে জলঢাকা থানায় ২১জন, ডোমার থানায় ৬ জন, কিশোরীগঞ্জ থানায় ৫ জন, সদর থানায় ৩ জন, সৈয়দপুর থানায় ৩ জন ও ডিমলা থানায় ২ জন সহ ৪০ জন।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সুত্র মতে গ্রেফতারকৃতদের মধ্যে বিস্ফোরক মামলায় চারজন রয়েছে। এরা হলো জলঢাকা উপজেলা গোলমুন্ডা ইউনিয়নের জামায়াতের আমির ও উক্ত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন (৫৫) একই এলাকার সক্রিয় জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক (৪৮), আহমেদ হোসেন (৪৫) ও কিছামত খুটামারা বটতলী এলাকার জামায়াতকর্মী সৈয়দ আলী (৪৫)। এ ছাড়া একই থানার জামায়াতকর্মী দক্ষিন দেশীবাই এলাকার মাহমুদুল আলম(৩৫),নুরজ্জামান(৩২) ও মীরগঞ্জ এলাকার নঈমুন হককে(৩০) ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।

অপরদিকে ৩৩ জন আসামী আদালতের ওয়ারেন্টভুক্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার ও চুরি ডাকাতি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭জুলাই২০১৭ইং/নোমান