মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফুচকা-ফানুসের মধ্য দিয়ে মুক্তমঞ্চে পাঠক আড্ডার প্রথম পর্ব অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রির্পোট ।।

ফুচকা খাওয়া, ফানুস উড়ানো আর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ সরকারী গুরুদয়াল কলেজ মাঠ সংলগ্ন নরসুন্দা লেকসিটির মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধার কন্ঠ পাঠক আড্ডার প্রথম আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৪টায় মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম সংবাদপত্রের পাঠকদের প্রিয় সংগঠন মুক্তিযোদ্ধার কন্ঠ পাঠক আড্ডার আয়োজনে পর্বটি অনুষ্ঠিত হয়।

এর আগে সংবাদপত্র পরিচালনা পর্যদের নির্বাহী সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মিজবাহ উদ্দিন আহমদ নিঝুম, বার্তা বিভাগ আবু নোমান ভূঁইয়া, প্রশাসন বিভাগ মোহাম্মদ আরিফুল ইসলাম, ইতিহাস ও ঐতিহ্য বিভাগ আমিনুল হক সাদী, আইন বিভাগ মোঃ আশরাফ আলী, সাহিত্য ও সংস্কৃতিক বিভাগ শফিক কবির, বিজ্ঞাপন বিভাগ শাহরিয়ার রহমান পাভেল, রাজিবুল হক সিদ্দিকী, জনসংযোগ বিভাগ মোহাম্মদ আশরাফ উদ্দিন, তাহমিনা ইসলাম ঊমি, মনি আরা ও পাঠক আড্ডার সমন্বয়ক মনিরা ফেরদৌস মনি, এশিয়ান পোস্ট ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও আজিমুদ্দিন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ফারুকুজ্জামান, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আলী রেজা সুমন পাঠক আড্ডার উদ্বোধন করেন।

এসময় মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম সংবাদপত্রের সংবাদকর্মীবৃন্দ ও পাঠক আড্ডার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে পাঠক আড্ডার সদস্যদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

পরিশেষে ফুচকা খাওয়া ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে পাঠক আড্ডার প্রথম পর্ব সমাপ্ত হয়।

 

 

মুক্তযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-০৭-২০১৭ইং/ আরিফুল