মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শার্শার বাগআঁচড়ায় বিনামূল্যে চক্ষুর ছানি অপারেশন ক্যাম্প অনুষ্টিত

Muktijoddhar Kantho ৮২ বার পঠিত ১ মিনিটের পাঠ

আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি :

যশোরের শার্শার বাগআঁচড়ায় ভিশন বাংলাদেশ- জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় আদ-দ্বীন হাসপাতালের উদ্যেগে ও সাইট সের্ভাস, ন্যাশনাল আইকেয়ার সেন্টার ও বাগআঁচাড়া মটর শ্রমিক ইউনিয়নের সহযোগীতায় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হল রুমে শনিবার বিনামূল্যে চক্ষুর ছানি ক্যাম্প অনুষ্টিত হয়েছে। উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগআঁচড়া মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন মনি, সাধারণ সম্পাদক আনিসুর রহমান কিনা, শ্রমিক নেতা মজিবার রহমান, আব্দুর রশিদ, জামির হোসেন। বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল। এ সময় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন আদ-দ্বীন হাসপাতাল যশোরের চিকিৎসক ডাঃ প্রশান্ত কুমার পোদ্দার, ডাঃ তরিকুল ইসলাম, পি এম আক্তারুজ্জামান ও কাউন্সিলার মোঃ মহসিন আলম প্রমুখ।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮জুলাই২০১৭ইং/নোমান