ঈশ্বরগঞ্জে শতাধিক ইয়াবাসহ ৩ যুবক আটক
আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১১০পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে আটক করে আজ শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের ভালকাপুর রাস্তায় শুক্রবার রাতে আবু তাহেরের চায়ের দোকানের সামনে থেকে ওই ইউনিয়নের বগাপুতা গ্রামের আ: মন্নানের ছেলে মোজাম্মেল হক (৩৮)কে ৫০ পিস ও চরপাড়া গ্রামের মৃত ইদ্রীস আলীর ছেলে মানিক মিয়া (৫০)কে ৫০ পিস ইয়াবাসহ এবং আঠারবাড়ী বাজার সিনেমা হলের সামনে থেকে উত্তর বনগ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে শাহীন মিয়া(২৮) কে ১০পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। পরে শনিবার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আসামীদের আটকের পর পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮–জুলাই–২০১৭ইং/নোমান