আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটায় ষ্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তবে দূর্ঘটনায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটে নাই।
আখাউড়া ষ্টেশন কেবিন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশনের সন্নিকটে সিগন্যাল অতিক্রম করার সময় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
রাত সাড়ে ৩ টায় লাইনচ্যুত হওয়া বগিগুলো রেখে ট্রেনটি আখাউড়া ছেড়ে যায়। এঘটনায় আন্তঃনগর নিশিথা, ঢাকা মেইল, জালালাবাদ, কুমিল্লা কমিউটার ট্রেন কিছুটা বিলম্বে চলাচল করে।
আখাউড়া ষ্টেশন সুপারিনটেনডেন্ট মোঃ খলিলুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দূর্ঘটনা ঘটেছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯–জুলাই–২০১৭ইং/নোমান