মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অবৈধভাবে পেট্রোল বিক্রিতে বাড়ছে ঝুঁকি

Muktijoddhar Kantho ১৩০ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :

রায়পুর উপজেলার আনাচে কানাচে এবং পৌর শহরের প্রাণ কেন্দ্রে গড়ে উঠেছে অসংখ্য অনুমোদনহীন জালানী দ্রব্য অবৈধ পেট্রোলের দোকান। কিছু অসাধু ব্যবসায়ীরা দিনের পর দিন পেট্রলের এই অবৈধ রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ লাইসেন্সধারী সঠিক পেট্রল ব্যবসায়ীদের।

সূত্রে জানা যায়, বৈধভাবে একটি পেট্রোলের দোকান চালাতে গেলে দরকার হয় জেলা প্রশাসকের নো-অবজেক্ধসঢ়;শন সনদ, বিস্ফোরক অধিদপ্তর থেকে সনদ এবং ট্রেড লাইসেন্স। উপরোক্ত কাগজ সংগ্রহ করে তবেই জ্বালানী দ্রব্য পেট্রল সংগ্রহ ও বিক্রয় করা যাবে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অধিকাংশ পেট্রোল ব্যসায়ীদের নেই বৈধ কোন কাগজপত্র। তারা শুধু মাত্র ট্রেড অথবা একটি ফায়ার লইসেন্স দিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। রায়পুর উপজেলার হায়দরগঞ্জ, খাশেরহাট, মোল্লারহাট, বংশীবাজার, আখনবাজার, বাবুরহাট, হাজীমারা, বাসাবাড়ী, বোয়াডার, কাজীর দিঘীর পাড়, কাপিলাতলী, মিরগঞ্জ, লেংড়া বাজার, রায়পুর নতুন বাজার, ভুইয়ার রাস্তা, পাটওয়ারীর রাস্তা-সহ প্রায় দুইশতাধিক স্থানে, এবং এছাড়াও বিভিন্ন দোকানে রয়েছে জ্বালানী গ্যাস ভর্তি সিলিন্ডার। যা জনমানুষের জন্যহুমকী স্বরুপ। পেট্রল এবং জ্বালানী গ্যাসে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যা আইনের সম্পূর্ন পরিপহ্নি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ও বিস্ফোরক আইনে দন্ডনীয় অপরাধ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব এবং কোন বাধ্যবাধকতা নেই বলে এরা সবাই দেদারছে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। লাইসেন্সবিহীন অবৈধভাবে পেট্রোল বিক্রি করা দন্ডনীয় অপরাধ বলে স্বীকার করছেন এসকল পেট্রল ব্যবসায়ীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, এ সকল অবৈধ পেট্রোলের দোকানগুলোর সুনির্দিষ্ট লিষ্ট তৈরী করে অবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯জুলাই২০১৭ইং/নোমান