আত্মহত্যা প্রবণ বিষণ্ণ মানুষের আচরণ

নতুন প্রজন্ম ডেস্কঃ ইউরোপিয়ান কলেজ অব নিউরো-সাইকো-ফার্মাকোলজির সমীক্ষা মূলত আত্মহত্যা-প্রবণ মানুষের আচরণের উপর চালানো হয়। গবেষণার সুবিধার্থে তারা দুই দল মানুষের আচরণের তুলনা করেছেন। একদলের লোক এক বা একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছে, অপরদল বিষণ্ণতার রোগী কিন্তু কখনো আত্মহননের চেষ্টা করেনি।
গবেষকরা বলছেন, বিষণ্ণতায় ভোগা যেসব মানুষ বেপরোয়া গাড়ি চালায়, বাছবিচার করে না যেকোনো কাজের ঝুঁকি নেয় এবং একা থেকে অকারণ পায়চারি করে, তাদের আত্মহননের চেষ্টা চালানোর আশঙ্কা শতকরা ৫০ ভাগ বেশি।
বিজ্ঞানীরা আশা করছেন, গবেষণার এই ফলাফল ব্যবহার করে বিষণ্ণতার চিকিৎসা আরও কার্যকর করা সম্ভব হবে।