মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

“লক্ষ্মীপুরের রায়পুরে মেম্বারের পরিবারের তান্ডব”

Muktijoddhar Kantho ৬২ বার পঠিত ৩ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ফারুক মেম্বারের পরিবারের তান্ডব। একই পরিবারের নারী শিশুসহ ৬জনকে পিটিয়ে জখম। ঘটনাটি ঘটেছে গত সোমবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৮নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকাছিয়া গ্রামের শেখ পাড়ায়। খবর পেয়ে রায়পুর থানাধীন হাজীমারা ফাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা যায়, পুরো শেখ পাড়া এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। পূনরায় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। এলাকাবাসী জানায়, ওই ওয়ার্ডের মেম্বার ফারুক শেখ এর সহোদর ভাই রাজু শেখ একই এলাকার রাঢ়ী বাড়ীর ছিডা নামক এক দিনমজুরের নিকট কাঁঠাল চায়, দিনমজুর কাঁঠাল নাই বলায় রাজু শেখ উত্তেজিত হয়ে ছিডাকে এলোপাতাড়ী কিল ও ঘুষি মারতে থাকে। এসময় ছিডার ভগ্নিপতি গনি শিকদার বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মেম্বারের বাড়ীর লোকজন লাঠিসোঠা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে দিন মজুরের বাড়ীতে আক্রমন চালায়। দফায় দফায় ঐ সংঘর্ষে শিশু ও মহিলাসহ ৩০জন আহত হয়। আশংকা জনক অবস্থায়, ছিডু রাঢ়ী (৩৫), সুফিয়া খাতুন (৪৫), ছাবিনা (১০), তাজুল ইসলাম (২০) মোঃ মনির হোসেন (৩০), সাহাদাত হোসেন (৩২) কে রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, মেম্বারের পরিবারের লোকজন দিনে ও রাতে তাদের বাড়ীতে দফায় দফায় হামলা চালায়। তাদের হামলা থেকে নারী ও শিশুরাও রেহাই পায়নি। হামলার সময় অনেক নারীর শ্লীলতাহানীও ঘটে।

তারা জানায়, প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক মেম্বারের পরিবারের লোকজন এলাকার অসহায় মানুষকে মারধর করে।

এব্যাপারে ৯নং ওয়ার্ড মেম্বার ফারুক শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দিন মজুর ছিডা আমার ভাইকে মারার কারনে ঘটনাটি ঘটেছে। তিনি উভয় পক্ষের লোকজন আহত হয়েছে বলে দাবী করেন।

৮নং ইউপি চেয়ারম্যান মিন্টু ফরাজী বলেন, উভয় পক্ষকে নিয়েবসে বিরোধের ঘটনাটি মীমাংসা করা হবে। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান।

এব্যাপারে রায়পুর থানাধীন হাজীমারা ফাড়ী থানার এ এস আই ফারুক হোসেন ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, এ পর্যন্ত কোন পক্ষই মামলা বা অভিযোগ দায়ের করেনি। পুলিশ উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১জুলাই২০১৭ইং/নোমান