মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নজিপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Muktijoddhar Kantho ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

আর আই সবুজ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলা “বৃক্ষ রোপণ করে যে-সম্পদ শালী হয় সে” স্লোগান সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নজিপুর শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন-২০১৭ ইং উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার খিরশীন এসকে উচ্চ বিদ্যালয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নজিপুর শাখার এভিপি ও শাখা প্রধান আশরাফ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঘোষনগর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নজিপুর শাখার প্রজেক্ট অফিসার রফিকুল ইসলাম, খিরশীন এসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোরশেদ আলম ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন চৌধুর প্রমুখ।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘোষনগর ইউপি সদস্য সামাদুল ইসলাম ও সদস্যা রওশন আরা, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ টিপু সুলতান সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গ্রাহক-সুধী বৃন্দ। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় এ মৌসুমে মোট ৬ হাজার ৭শ টি ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হবে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২জুলাই২০১৭ইং/নোমান