মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

স্কুলের ছাদের প্লাস্টার খসে ৫ জন আহত

Muktijoddhar Kantho ৬৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে শ্রেণি কক্ষের ছাদের প্লাস্টার খসে ৫ ছাত্রী আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার কিছু পরে পরীক্ষা চলাকালীন সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত ছাত্রীরা হলেন ১০ম শ্রেণির ফারহানা আকতার ইভা, মানসুরা খাতুন, মাসুরা খাতুন, মিতু খাতুন ও ৬ষ্ঠ শ্রেণির সাবিবা খাতুন বৃষ্টি।

বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী জানায়, জরার্জিণ ঝুকিপূর্ণ ভবনের শ্রেণি কক্ষে প্রতিদিনের ন্যায় অংক পরীক্ষা দিতে বসে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। পরীক্ষা চলাকালিন সময় হঠাৎ ছাদের প্লাস্টার খসে পড়ে ছাত্রীদের উপর। এতে করে ওই ৫ ছাত্রী আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী পাঠিয়ে দেয়া হয়।

এদিকে ওই ভবনের ছাত্র ছাত্রীরা বিষয়টি জানার পর ভবন ভেঙে পড়া আতঙ্কে পরীক্ষা দেয়া বাদ দিয়ে শ্রেণিকক্ষ থেকে বেড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বিদ্যালয় পরিদর্শনে আসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোহাম্মদ ও সংশ্লিষ্ট ইউপি সদস্য আসাদুল হক।

সরজমিনে গিয়ে দেখা যায় জরার্জিন, ভঙ্গুর ও ঝুকিপূর্ণ ভবনে চলছে পরীক্ষা। ছাত্র ও ছাত্রীরা বলেন এ ভভনে চলে আমাদের পাঠদান। ভয়ে ও আতঙ্কের মধ্যে আমাদের ক্লাস করতে হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫জুলাই২০১৭ইং/নোমান