রায়পুরে বৃক্ষ রোপণ অভিযান ও ফলদ বৃক্ষ মেলা উদ্ধোধন
শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :
স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলা -২০১৭ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে আগামী ২৪ জুলাই থেকে ২৬ জুলাই ৩ দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, ভাইস চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়। সঞ্চালনা করবেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির আহমেদ। সার্বিক সহযোগীতা করবেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলমগীর (বাবুল) । এ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা, বিলুপ্ত দেশীয় ফল প্রদর্শনী ও নার্সারীর গাছ বিক্রয় ও প্রদর্শনীর আয়োজন করা হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৬–জুলাই–২০১৭ইং/নোমান