মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপি জামায়াতের কোন ষড়যন্ত্র ছাত্রলীগ সফল হতে দেবে না : লিটন

Muktijoddhar Kantho ৬২ বার পঠিত ৩ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী :

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি- জামায়াত আবারো দেশে আন্দোলনের নামে নাশকতা চালানো ষড়যন্ত্র করছে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোন আন্দোলন করে কেউ সফল হতে পারবে না। ছাত্রলীগ সে আন্দোলন সফল হতে দেবেনা। অতিতেও দেয়নি।

রোববার রাজশাহী নগরের বোয়ালিয়া (পুর্ব) থানা ছাত্রলীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।

খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। এ দুইটি নির্বাচনে ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। রাজশাহীসহ সারা দেশের উন্নয়নের সার্থে নৌকায় ভোট দিতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য ছাত্রলীগের নেতাকর্মীকে বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট দেয়ার জন্য জণগণের কাছে আবদার জানতে হবে। ছাত্রলীগ আবদার করলে তা কেউ ফেলে দিতে পারবে না। তাই এখন থেকেই জনগণকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ করতে। যাতে বিএনপি-জামায়াত কোন ভাবে অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে না পারে।

রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে আয়োজিত এ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, উপ-প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ লেমন, বোয়ালিয়া (পুর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অনিকা ফারিহা জামান অর্ণা, যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন প্রমূখ।

সম্মেলন উদ্বোধন করেন মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রাজিব। সম্মেলনে সভাপতিত্ব করেন বোয়ালিয়া (পুর্ব) থানা ছাত্রলীগের সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু। সম্মেলন পরিচালনা করেন বোয়ালিয়া (পুর্ব) থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ দাস।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৬জুলাই২০১৭ইং/নোমান