মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রেলপথ পার হওয়ার সময় কানে হেডফোন, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন স্কুলছাত্রের

Muktijoddhar Kantho ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে রেলপথ পারের সময় বাবুল হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উল্লাপাড়া উপজেলার শিবপুর রেলব্রীজ এলাকায় সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবুল শিবপুর ব্রহ্মণপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম জানান, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল বাবুল। শিবপুর ব্রীজের পাশে রেলপথ পারাপারের সময় ঢাকা থেকে নীলফামারী গামী নীলসাগর এক্সপ্রেসের নীচে পড়ে যায় সে। এতে ট্রেনের চাকায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল জানান, আমরা স্থানীয়ভাবে খবর পেয়েছি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের কিছু জানাননি।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-জুলাই২০১৭ইং/নোমান