ঈশ্বরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন
আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কর্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। ”মৎস্য চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস সপ্তাহ উপলক্ষে যে সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস, এম, সানোয়ার রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. সেলিমসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-জুলাই–২০১৭ইং/নোমান